| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভিপি নুরের উপরে হামলার প্রতিবাদে যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ০৬:৩১:৪৮:পূর্বাহ্ন  |  ১৫৮৩৫৫৩ বার পঠিত
ভিপি নুরের উপরে হামলার প্রতিবাদে যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ মিছিল
ছবির ক্যাপশন: ভিপি নুরের উপরে হামলার প্রতিবাদে যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি :

ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরের উপরে হামলার প্রতিবাদে ও হামলাকারিদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মিরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা পৌনে বারটার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে তারা। ১৫ মিনিটের অবরোধ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক থেকে সড়ে যায় নেতা-কর্মিরা।


মহাসড়ক অবরোধ করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মিরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় তারা হামলাকারিদের গ্রেফতারের সাথে সাথে জাতীয় পার্টি নিষিদ্ধ ও জিএম কাদেরে গ্রেফতার দাবি করেন। অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা মহাসড়কে অবস্থান নেয়। ১৫ মিনিটের অবরোধে যানজট সৃষ্টি হয় মহাসড়কের দুই প্রান্তেই।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানির কাকরাইলে জাতীয় পার্টি ও গনঅধিকার পরিষদের নেতা-কর্মিদের সংঘর্ষ চলাকালে গণঅধিকার পরিষদের সভাপতি, সাবেক ভিপি নুরুল হক নুর আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর লাঠিচার্জে আহত হয়।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪