| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ১৩:১১:০১:অপরাহ্ন  |  ১৫৮২২৯২ বার পঠিত
জুলাই হত্যা মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন: আটক ইউসুফ মোল্লা স্বপন

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ মোল্লা স্বপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) রাতে সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত আসামি ইউসুফ মোল্লা স্বপন ওই ওয়ার্ডের নিমাইকাশারী বাগমারা এলাকার কুদ্দুস মোল্লার ছেলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাসহ হত্যার চারটি মামলার আসামি তিনি।

স্থানীয় সূত্র জানায়, স্বৈরাচার সরকারের আমলে স্বপন ছিলেন ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও তৎকালীন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক শাহজালাল বাদলের ঘনিষ্ঠ। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মমিনুর রহমান বাবু বলেন, “স্বপন ২০১৮ সালে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। পরে কিছু সময় রাজনীতি থেকে দূরে ছিলেন। সাম্প্রতিক সময়ে থানা আহ্বায়ক কমিটি গঠনের সময় যোগাযোগ করায় তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল।”

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “স্বপনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাসহ চার মামলার অভিযোগ রয়েছে। সে কোন দলের রাজনীতিতে জড়িত, সেটা মুখ্য বিষয় নয়। তাকে আদালতে পাঠানো হবে।”

রিপোর্টার্স ২৪ / প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪