ভাঙ্গা প্রতিনিধি: “আপা গেছে যেপথে, জাপা যাবে সেই পথে”-এ স্লোগানে মুখর হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের ওপর সেনাবাহিনী ও পুলিশের হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার (৩০ আগস্ট) বিকেল পাঁচটার দিকে পৌর এলাকার মাদানি নগরের মোমেনা টাওয়ারে গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন ভাঙ্গা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফরহাদ হোসেন, সিনিয়র সহসভাপতি রুবেল শেখ, কেন্দ্রীয় সহসভাপতি হারুন আর রশীদ, ছাত্রীবিষয়ক সম্পাদক সুলতানা ইসলাম, ভাঙ্গা উপজেলা আহ্বায়ক আনিসুর রহমান ও সদস্য সচিব আতিকুল্লাহ হেলাল প্রমুখ।
মিছিল শেষে নেতাকর্মীরা ভাঙ্গা-মাওয়া মহাসড়ক ও বরিশাল মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ৩০ মিনিট সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা।
রিপোর্টার্স ২৪ / প্রীতিলতা