| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রীতি ফুটবল ম্যাচে আফরোজ খান মডেল স্কুল বিজয়ী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৫ ইং | ১৪:২৫:৪৩:অপরাহ্ন  |  ১৫৮৫০১৮ বার পঠিত
প্রীতি ফুটবল ম্যাচে আফরোজ খান মডেল স্কুল বিজয়ী

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আফরোজ খান মডেল স্কুল শিক্ষক দল ও মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ  শিক্ষক দল  মধ্যে  প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে আফরোজ খান মডেল স্কুল ১-০ গোলে চ্যাম্পিন হয়েছে।  শনিবার উৎসব মুখর পরিবেশে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 

খেলায় সভাপতিত্ব করেন আফরোজ খান মডেল স্কুলের প্রধান শিক্ষক মো. আফরোজ উদ্দিন খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজর রাসেল। খেলায় উপস্থিত ছিলেন আফরোজ খান মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক  ও মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪