ভাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি শনিবার দুপুরে ঘোষণা করা হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা ও সদস্য সচিব একে কিবরিয়া স্বপন স্বাক্ষরিত আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমকে পুনরায় সভাপতি ও আইয়ুব মোল্লাকে সাধারণ সম্পাদক ও এমওএম তৈমুর লং, বিটু মুন্সী ও মাসুদ রানা আজিমকে জৈষ্ঠ্যতার ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান, শাহারিয়া ইসলাম শায়লা, মোস্তফা কামাল, এডভোকেট রুহুল আমিন, বিল্লাল কাজী, অহিদ চৌধুরী, মিজানুর মুন্সী ও ফারুকুজামান ছোট্টু সিনিয়র নেতাদের সহসভাপতি করা হয়েছে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৪ জুন বিএনপির জেলা আহবায়ক কমিটি ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ভাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতির আহবায়ক কমিটি হিসেবে ডা. এমএ ওয়াদুদ আহবায়ক ও জাকির হোসেনকে সদস্য সচিব ঘোষণা করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি গঠনের দুই মাস পর শনিবার (৩০আগষ্ট) ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি ভাঙ্গা উপজেলা বিএনপির ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির ঘোষণা করেন।
নবাগত কমিটি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফরিদপুর -৪ ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান ও জেলা বিএনপির সমম্বয়ে সুন্দর কমিটি উপহার দেওয়ায় ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বাবুল খানকে অভিনন্দন জানিয়েছেন।
বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবীত জাতীয় তাবাদী দলের ভাঙ্গা উপজেলায় পুনঃরায় তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির আস্থার কান্ডারী বাবুল খানকে ধন্যবাদ জানান।
রিপোর্টার্স২৪/ধ্রুব