শেরপুর প্রতিনিধি: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ অসংখ্য নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক পরিকল্পিত ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে শ্রীবরদীতে ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৩০ আগস্ট বিকেলে ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদ শ্রীবরদী শাখার আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, যুব অধিকার পরিষদ শেরপুর জেলার সাধারণ সম্পাদক আবির আহাম্মেদ সুজন,।
এদিকে গতকাল গভীর রাতে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গুরুতর আহত হওয়ার প্রতিবাদে শেরপুর জেলায় মধ্যরাতে লাঠি মিছিল হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার মধ্যরাতে নূর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলটির শেরপুর জেলা কমিটির নেতাকর্মীরা শেরপুর শহরের খরমপুর মোড় থেকে লাঠি মিছিল বের করে।
মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর শেরপুর টাউন হল মোড়ে এসে গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ের সামনে সমাবেশ করে।
শেরপুরের শ্রবর্দী যুব অধিকার পরিষদ শেরপুর জেলার সাবেক সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিজান, ছাত্র অধিকার পরিষদ শেরপুর জেলা শাখা সাবেক দপ্তর সম্পাদক মোঃ শাকিল হাসান, ছাত্র অধিকার পরিষদ শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান রুমান,সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন উপস্থিত ছিলেন।
এ-সময় বক্তারা বলেন, ৫ আগষ্টেই আওয়ামীলীগের কবর রচনা হয়ে গেছে, এখন আওয়ামীলীগের প্রেত আত্তা জাতীয় পার্টির মাধ্যমে আবারও ফিরে আসতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ তা হতে দিবে না এবং ভিপি নুরের উপর যে ন্যাক্কারজনক হামলায় যাঁরা জড়িত ছিলো তাদেরকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।এসময় বক্তারা বলেন, ৫ আগষ্টেই আওয়ামীলীগের কবর রচনা হয়ে গেছে, এখন আওয়ামীলীগের প্রেত আত্তা জাতীয় পার্টির মাধ্যমে আবারও ফিরে আসতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ তা হতে দিবে না এবং ভিপি নুরের উপর যে ন্যাক্কারজনক হামলায় যাঁরা জড়িত ছিলো তাদেরকে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে।
রিপোর্টার্স২৪/সোহাগ