| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুমের স্মৃতি বলতে গিয়ে অঝোরে কাঁদলেন বিএনপি নেতা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ০৬:২৮:২৪:পূর্বাহ্ন  |  ১৫৮৯৫৫৩ বার পঠিত
গুমের স্মৃতি বলতে গিয়ে অঝোরে কাঁদলেন বিএনপি নেতা
ছবির ক্যাপশন: গুমের স্মৃতি বলতে গিয়ে অঝোরে কাঁদলেন বিএনপি নেতা আনিসুর রহমান খোকন তালুকদার

মাদারীপুর প্রতিনিধি:

নিজের গুমের স্মৃতির কথা বলতে গিয়ে অঝোরে কাঁদলেন গুম ফেরত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার। তিনি শনিবার (৩০ আগস্ট) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলায় নিজ বাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি অঝোরে কাঁদলেন। এসময় তিনি মাদারীপুরে নিহত ১৮ পরিবার ও অর্ধশত আহত পরিবারকে সাথে নিয়ে দোয়া করেন।

এ সময় আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, তারেক রহমান স্বজন হারানোর ব্যথা বুঝেন। তিনি বাবা, ছোট ভাইকে হারিয়েছেন। অসুস্থ্য মাকে দিনের পর দিন জেল জুলুত সহ্য করতে দেখেছেন। তাই জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের তিনি নিজেই দেখভাল করবেন। তাদের অভিবাবকের মতো আগলে রাখবেন। বিএনপির কাছে জাতির শ্রেষ্ঠ সস্তান হিসেবে থাকবেন শহীদ পরিবারগুলো।

তিনি নিজের গুমের কথা বলতে গিয়ে অঝোরে কান্না শুরু করেন। তার কান্নায় ভেঙ্গে পড়েন সভায় অংশ নেয়া মাদারীপুরের শহীদ ১৮ পরিবার ও আহতদের স্বজনরা। পুরো পরিবেশই বেদনাবেধূর হয়ে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মোঃ  মাহাবুব হোসেন মুন্সী, ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি মো. আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, কালকিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪