মাদারীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির শ্রমিকদলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগমুক্তি কামনায় মাদারীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় জেলা শ্রমিকদলের আয়োজনে বিসিক এলাকার করাতকল শ্রমিক ইউনিয়নে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। তবে যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম শামীম। সঞ্চালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান চৌকিদার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহরাব হোসেন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জামিলুর রহমান মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবায়েত হোসেন মাতুব্বর, সরোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য মুজিবর রহমান হাওলাদার, জাতীয়তাবাদী শ্রমিকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেমায়েত হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী।
এস