শেরপুর প্রতিনিধি : এমবিবিএস ডাঃ দের দাবির প্রেক্ষিতে হোমিওপ্যাথিক চিকিৎসকদের ডাক্তার না লেখার বিধিনিষেধ ও সরকারের জারি করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে শেরপুর জেলা হোমিওপ্যাথিক চিকিৎসকরা। ৩১ আগস্ট রবিবার দুপুরে শেরপুর সদর উপজেলার বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মাঠে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আজিজুর রহমান ফরিদ, উপাধ্যক্ষ ডা. মো. আবুল কাশেম প্রমুখ।
এ-সময় জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকরা মানববন্ধনে অংশ নিয়ে দ্রুত সরকারকে হোমিওপ্যাথিক ডাক্তারদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি করেন।
হোমিওপ্যাথিক চিকিৎসকরা মানববন্ধনে বলেন, সংসদে পাস করা আইন অনুযায়ী বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের মাধ্যমে আলাদা ভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। বিএমডিসির মাধ্যমে পরিচালিত হয় এলোপ্যাথিক চিকিৎসা কার্যক্রম। কাজেই তাদের কথায় হোমিওপ্যাথিক চিকিৎসকদের ওপর বিধিনিষেধ অমানবিক ও বিধি বহির্ভূত।
রিপোর্টার্স২৪/এসএন