| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরভদ্রাসনে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৫ ইং | ১৬:০২:১৭:অপরাহ্ন  |  ১৫৯৩৩৭৮ বার পঠিত
চরভদ্রাসনে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের উত্তর আলমনগর গ্রামের মতিয়ার শেখের ছেলে মাসুম শেখ (৩৫) নামের এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেল ৫ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোসাইনের নেতৃত্বে তার বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা ও ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে দণ্ডপ্রাপ্ত মাদকসেবীকে এক মাসের কারাদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযানে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মোবাইল কোর্ট পেশকার শেখ রাসেল উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাসুম শেখ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। ঘটনার দিন বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম উপজেলা সদর বাজার থেকে তাকে গাঁজাসহ আটক করে। পরবর্তীতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও ধ্বংস করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪