| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ০৫:০৪:২৯:পূর্বাহ্ন  |  ২৯৬৫২১৭ বার পঠিত
শেরপুর  সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৮০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর)  ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পিকআপভ্যানসহ বিভিন্ন ব্র্যান্ডের ৩৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

এ বিষয়ে ওসি মো. আল আমীন বলেন, "পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪