| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে তুলার গুদামে অগ্নিকাণ্ড, বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৫ ইং | ১৬:৪১:৫৬:অপরাহ্ন  |  ২২৫৬১৩৩ বার পঠিত
সাভারে তুলার গুদামে অগ্নিকাণ্ড, বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা
ছবির ক্যাপশন: সাভারে তুলার গুদামে অগ্নিকাণ্ড, বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা

সাভার প্রতিনিধি : সাভারে মেসার্স পর্দা গ্যালারী নামে একটি লেপ-তোষকের দোকান ও তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রায় এক ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

সোমবার ( ১ সেপ্টম্বর) রাত ১০ টা ৪০ মিনিটে সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লায় ফারুকের মালিকাধীন ওই গোডাউনে আগুন লাগে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০ টার পরে সাভার বাজার রোড়ে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে যায়। প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। তবে কয়েক লাখ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানান  ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪