| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বুড়িমারি এক্সপ্রেস বিমানবন্দরের কাছে লাইনচ্যুত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৫ ইং | ০১:২৭:০৫:পূর্বাহ্ন  |  ২২৫৪৬৬৮ বার পঠিত
বুড়িমারি এক্সপ্রেস বিমানবন্দরের কাছে লাইনচ্যুত
ছবির ক্যাপশন: বুড়িমারি এক্সপ্রেস বিমানবন্দরের কাছে লাইনচ্যুত

রিপোর্টার্স২৪ ডেস্ক : লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস (৮১০) বিমানবন্দর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে। ফলে টঙ্গী থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রেলওয়ের ঢাকা বিভাগের দায়িত্বশীল সূত্র।

সূত্রটি জানায়, প্রায় সাড়ে ১১টার দিকে বড়িমারি এক্সপ্রেস ঢাকায় আসার পথে বিমানবন্দরের ক্রস সেকশনে একটি কোচ লাইনচ্যুত হয়। বেলা ১২টায় রিলিফ ট্রেন উদ্ধার কাজে বের হয়েছে।

সূত্র আরও জানায়, এই ঘটনায় আপাতত ডাউন লাইন (ঢাকামুখী) বন্ধ রয়েছে। তবে, আসা ও যাওয়ার ট্রেনগুলো আপ লাইন দিয়ে চালানো হবে। অর্থাৎ সিঙ্গেল লাইনে কাজ করবে।

জানাম গেছে, বিমানবন্দর আউটারে বুড়িমারি কোচের 'ড' কোচের বগি ডিরেইল হয়েছে। একইসঙ্গে একটি বাফারও মাটিতে ভেঙে পড়েছে। ফলে সব কিছু ঠিকঠাক হতে বেশ ভালো সময় লাগতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪