| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির সিদ্ধান্ত মেনে নিয়েছেন স্কালোনি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ০৫:৪০:১২:পূর্বাহ্ন  |  ১৭৯০১১১ বার পঠিত
মেসির সিদ্ধান্ত মেনে নিয়েছেন স্কালোনি
ছবির ক্যাপশন: দলের সঙ্গে অনুশীলনে লিওনেল মেসি। ছবি: রয়টার্স

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

বিদায়ের স্পষ্ট সুর লিওনেল মেসির কণ্ঠে। পয়েন্টের জন‍্য দেশের মাটিতে শেষবার কোনো লড়াইয়ে নামবেন তিনি ভেনেজুয়েলার বিপক্ষে। তার এই সিদ্ধান্তে সম্পূর্ণ সায় আছে কোচ লিওনেল স্কালোনির। একাদশে বেশ কিছু চমকের কথা বললেও তিনি নিশ্চিত করেছেন, শুরুর একাদশে খেলবেন মহাতারকা।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে বুয়েন্স এইরেসের মনুমেন্তালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে দেশের মাটিতে এটাই তার শেষ ম‍্যাচ, নিজেই নিশ্চিত করেছেন মেসি। উপলক্ষ‍টা রাঙিয়ে রাখতে গ‍্যালারিতে থাকবেন তার স্বজনরা।

ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এই প্রসঙ্গে নিজের ভাবনা তুলে ধরলেন স্কালোনি।

“সে (মেসি) আসার পর কথা বলেছি, তবে এই ম‍্যাচ নিয়ে নয়। সে নিজেই ইতোমধ‍্যে এটা নিয়ে বলেছে, সেটাই শেষ কথা। আমরা এটা নিয়ে আর কিছু বলছি না।”

“লিও যা বলেছে তাতে, এটা বিশেষ একটা ম‍্যাচ হতে যাচ্ছে, আবেগের এবং সুন্দর। যদি সত‍্যিই এখানে বিশ্বকাপ বাছাইয়ে তার শেষ ম‍্যাচ হয়, তাহলে আমাদের এটা উপভোগ করতে হবে। এর শুরুটা আমাকে দিয়েই হবে। তাকে পাওয়াটা আমাদের জন‍্য আনন্দের। আশা করি, মানুষ স্টেডিয়ামে যাবে এবং সে নিজেও উপভোগ করবে, কারণ এটা তার প্রাপ‍্য।”

আগামী বিশ্বকাপ দিয়ে আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এরপর তিনি কী করবেন? এই প্রশ্নেরও উত্তর দিলেন ২০২২ বিশ্বকাপজয়ী ৪৭ বছর বয়সী কোচ।

“চুক্তি নবায়নের সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। তবে এই ব‍্যাপারে এখনও কোনো আলোচনা হয়নি। আজ এ নিয়ে কথা বলার সময় নয়। সামনে কিছু ম‍্যাচ আছে।”

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত হওয়ার পর বাছাইয়ের বাকি ম‍্যাচগুলোতে নতুন ও অনিয়মিতদের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন স্কালোনি। ভেনেজুয়েলার বিপক্ষেও সেই পথেই হাঁটার কথা বললেন তিনি।

“আমরা এক পরিস্থিতিতে আছি, যেখানে কোনো ক্ষতি না করেই আমরা তরুণদের সুযোগ দিতে পারি। যে ছেলেরা খেলার দাবি জানাচ্ছে তাদের সুযোগ দিতে চাই, এটাই ভাবনা। আজ আমরা সেটাই নিশ্চিত করতে চাই।”



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪