| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজসহ গ্রেপ্তার ৯

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৩৯৬৪৬০ বার পঠিত
ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজসহ গ্রেপ্তার ৯
ছবির ক্যাপশন: ডিবির অভিযানে আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজসহ গ্রেপ্তার ৯

স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের আরও নয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম (৫০), রমনা শাখা যুব মহিলা লীগ সভাপতি হেলেন আক্তার (৫৫), আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য সুমগ্ন করিম (৪০), ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাহমুদুল হাসান অঞ্জন (২৭), ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সাজ্জাদ (৪১), ঢাকা মহানগর ১৩ নম্বর ওয়ার্ড শাখা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৪৪), ডেমরা থানা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাওয়ানী ইউনিট শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মোজাম্মেল হক আকাশ (৩০), ঢাকা মহানগর যুবলীগ (উত্তর) এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহীন (৪০) এবং  ঢাকা মহানগর আনন্দবাজার ইউনিট আওয়ামী লীগের মো. মিন্টু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


 রিপোর্টাস২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪