| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক রেজাউল হাসান রানুকে বগুড়া লেখক চক্র সম্মাননা প্রদান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৫ ইং | ০১:৪১:৫৫:পূর্বাহ্ন  |  ২৬৬৬৯৮৩ বার পঠিত
সাংবাদিক রেজাউল হাসান রানুকে বগুড়া লেখক চক্র সম্মাননা প্রদান
ছবির ক্যাপশন: সাংবাদিক রেজাউল হাসান রানুকে বগুড়া লেখক চক্র সম্মাননা প্রদান

বগুড়া প্রতিনিধি: বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক রেজাউল হাসান রানুকে ২০২৪ সালের বগুড়া লেখক চক্র সম্মাননা প্রদান করা হয়েছে। অসুস্থতার কারণে তিনি গত নভেম্বরে আয়োজিত বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করতে পারেননি। এ উপলক্ষে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বগুড়া প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক রেজাউল হাসান রানু, সংগঠনের সাধারণ সম্পাদক কালাম আজাদ, দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন আলী রাজু, সংগঠনের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার, বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি ও উপদেষ্টা আতিকুর রহমান মিঠু, সাপ্তাহিক দিনক্ষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার আব্দুর রশিদ প্রবাল এবং কবি সিকতা কাজল।

এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি কবি হাবীবুল্লাহ জুয়েল, সহসাধারণ সম্পাদক প্রবন্ধকার এস এম আনিছুর রহমান, অর্থ সম্পাদক কবি আমিনুল ইসলাম রনজু, গণসংযোগ সম্পাদক কবি অনন্য রাসেল, নির্বাহী সদস্য পবিত্র প্রামাণিক, কবি বেলাল সরকার ও কবি শাকিবুল শাকিল।

অনুষ্ঠানে সাংবাদিক রেজাউল হাসান রানুকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন অ্যাড. পলাশ খন্দকার, সনদপত্র তুলে দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, উত্তরীয় পরিয়ে দেন মহসিন আলী রাজু এবং কবি ব্যাগ উপহার দেন কবি সিকতা কাজল।

বক্তারা বলেন, বগুড়া লেখক চক্রের কার্যক্রম দেশ-বিদেশে বগুড়ার ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। বাংলাদেশের সাহিত্য আন্দোলনে সংগঠনটির অবদান অনস্বীকার্য। এর ধারাবাহিকতা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে বলেও তারা আশ্বাস দেন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪