| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মুন্সীগঞ্জে মদ্যপানে ৪ জনের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৫ ইং | ১২:২০:৫৯:অপরাহ্ন  |  ২২৪৪৫৮৮ বার পঠিত
মুন্সীগঞ্জে মদ্যপানে ৪ জনের মৃত্যু
ছবির ক্যাপশন: মুন্সীগঞ্জে মদ্যপানে ৪ জনের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে মদ্যপানে অসুস্থ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত চারজনের মৃত্যু ও জানাজা সম্পন্ন হয়েছে।


একদিনে প্রায় সমবয়সী ৪ জনের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


মৃতরা হলেন কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) ও মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।


হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারি (২৬)


কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান অতিরিক্ত মদ্যপানে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।


রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪