| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালালে সোনাসহ আটক বিমানের নারী কর্মী

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৩৯৪৬৮৪ বার পঠিত
শাহজালালে সোনাসহ আটক বিমানের নারী কর্মী
ছবির ক্যাপশন: উদ্ধার হওয়া সোনা

স্টাফ রিপোর্টার:  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার চুড়িসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পার্সারকে আটক করেছে কাস্টমস। এ ঘটনায় ওই পার্সারকে গ্রাউন্ডেড করেছে বিমান।


কাস্টমস সূত্র জানায়, সোমবার  বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা বিজি-৩৪০ ফ্লাইটে ঢাকায় আসেন পার্সার হোসনে আরা। বিমানবন্দর থেকে বের হওয়ায় সময় তার কাছে ১১৭ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের সোনার চুড়ি পায় কাস্টমস। এ সোনা গোল্ডবার হিসেবে পরিচিত। কিন্তু এ সোনা কেনার কোনো রশিদ দেখাতে পারেননি হোসনে আরা। এছাড়া হোসনে আরার লাগেজে থাকা বেশ কিছু বাণিজ্যিক পণ্যও জব্দ করা হয়েছে।


এ ঘটনায় ফ্লাইটে থাকা সব এয়ার হোস্টেসকে তল্লাশি করেছে কাস্টমস কর্তৃপক্ষ।


জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ. বি. এম রওশন কবীর  বলেন, হোসনে আরাকে এরই মধ্যে গ্ৰাউন্ডেড করা হয়েছে। তার বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণ হলে তাকে চাকরিচ্যুত করা হতে পারে।


রিপোর্টাস24/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪