| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ০৪:৪১:১৯:পূর্বাহ্ন  |  ২৬৫৯৮২৭ বার পঠিত
বগুড়ায় শ্রমিক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ২

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দালনে হামলার ঘটনায় মামলায় পলাতক দুই রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সদর থানার কলোনী এলাকায় পৃথকস্থানে বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আব্দুস সালাম (৬৮) এবং ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মো. পিয়াস আহমেদ (৩২)।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, বিশেষ অভিযান চালিয়ে পিয়াস আহমেদকে কলোনী তাজমা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে রাত পৌণে ১১টার দিকে আরেক অভিযানে একই এলাকার কলোনী থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। আসামিদের থানায় হেফাজতে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪