| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৭, ২০২৫ ইং | ০৭:৪২:৩৯:পূর্বাহ্ন  |  ২৬৫৯৫৮৩ বার পঠিত
বগুড়ায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর থানার মাটিডালি মোড়ে আইএফআইসি ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় ঢাকা মেট্রো ন-২১-৭৭৯৮ নম্বরের একটি নীল রঙের টাটা পিকআপ ভ্যান থেকে বিশেষ কায়দায় রাখা মাদক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- গাইবান্ধার সাঘাটা থানার থৈকরের পাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে মো. তহিদুল ইসলাম তৌহিদ (২০) এবং নীলফামারীর কিশোরগঞ্জ থানার যদুমনি এলাকার মোজাফফর হোসেন বুড়ার ছেলে মো. মোস্তাকিম (২২)।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, 'উদ্ধার হওয়া ফেন্সিডিল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪