| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ : স্বামীর পর না ফেরার দেশে স্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৫ ইং | ০০:৪০:৪৩:পূর্বাহ্ন  |  ২২৪০০১২ বার পঠিত
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণ : স্বামীর পর না ফেরার দেশে স্ত্রী
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বিসিক শিল্পাঞ্চল এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ বাচা চৌধুরী (৩৮) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে গতকাল দুপুরে তার স্বামী মানব চৌধুরীও একই ঘটনায় মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।

রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

বাচা চৌধুরী সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের ননীগোপাল মজুমদারের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে পরিবার নিয়ে সোনারগাঁওয়ের কাচপুর বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি তিনতলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাচা চৌধুরীর শরীরে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গত রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে গতকাল তার স্বামী মানব চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি আরও জানান, বর্তমানে তার তিন মেয়ে তিন্নি (১২) ২২ শতাংশ, মুন্নি (১৪) ২৮ শতাংশ ও মৌরি (৬) ৩৬ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এর আগে গত (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বাসায় গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাচা চৌধুরী ও তার স্বামীসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। 


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪