| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ,আহত ৩

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৪০০১৩৩ বার পঠিত
কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ,আহত ৩
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান ২৯তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

রোববার  দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, বাংলাদেশ আর্মি ও আনসার দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩জন আহত হয়েছেন। আহত তিনজনই আনসার ও ভিডিপি দলের সদস্য এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই ঘটনায় দুই ঘণ্টার জন্য খেলা বন্ধ রাখতে বাধ্য হয় কারাতে ফেডারেশন।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার তৃতীয় দিনে মাইনাস ৬৭ কেজি ওজনশ্রেণির খেলায় আর্মির মনিরুল ও আনসারের আনোয়ার নাঈম প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে আর্মির খেলোয়াড় ইব্রাহিম আনসার দলের এক সমর্থকের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এতে আহত হন রেজাউল করিম মাসুম, রুকুজ্জামান রনি ও বিল্লাল হোসেন। 

খেলা চালাকালে মারামারির বিষয়ে জানতে চাইলে ফেডারেশনের  সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বলেন, “এটা একটা অনাকাঙ্খিত ঘটনা। বড় কোনও মারামারি হয়নি। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। আমরা মারামারি থামিয়ে দিয়েছি। আসলে আমি সুষ্ঠুভাবে প্রতিযোগিতার আয়োজন করছি দেখে অনেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অনেকে চায় না যে খেলাটা ভালোভাবে চালাই।একটি ম্যাচ ঘিরে ম্যাটের বাইরে সংঘর্ষ হয়েছে। এখনও আনুষ্ঠানিক কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক রেফারি বলেন, “দোষটা আসলে আনসারের সমর্থকদের। সেনাবাহিনীর খেলোয়াড় হেরে যাওয়ার অবস্থা দেখে ওই সমর্থক সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন। এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে সেনাবাহিনীর সমর্থকেরাও হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন।”

আনসার দলের সাবেক খেলোয়াড় ও আহত রেজাউল করিম মাসুম অভিযোগ করে বলেছেন, ‘মাঠের খেলাকে কেন্দ্র করে শুরুতে কথাকাটাকাটি হয়। পরে আর্মি দলের কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টুর উসকানিতে আমাদের ওপর শারীরিকভাবে হামলা চালানো হয়। এতে আমরা আহত হই।’

এদিকে, আনসার ও ভিডিপির কারাতে দলের কোচ মো. জসিম উদ্দিন বলেছেন, এটা মূলত আনসার খেলোয়াড়দের সঙ্গে নয়, আর্মি দলের কয়েকজন সদস্যের সঙ্গে বাইরের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ছিল। আনসারের সঙ্গে কোনও সংঘর্ষ হয়নি।

এর আগে প্রতিযোগিতার দ্বিতীয় দিনে ইনডোরের এসি বন্ধ রেখে খেলা পরিচালনা করতে দেখা যায়। যে কারণে  অনেক খেলোয়াড়েরা অসুস্থ হয়ে পড়ে খেলা চলাকালীন সময়।

এ প্রসঙ্গে জানতে চাইলে মিরপুর ইনডোরের প্রশাসক মাহফুজ আহমেদ বলেন, আমরা প্রতিদিন চার ঘন্টা এসি চালাই। পরে দুই ঘন্টা বন্ধ রাখি। বিরতির সময় খেলোয়াড়দের হয়তো একটু সমস্যা হয়েছে। এছাড়া এই ইনডোরের এসির কিছু যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে । এটি পরিচালনা করার গ্যাস ও তেল দেশের বাইরে থেকে আনতে হবে। এগুলো না আসা পর্যন্ত এই সমস্যা থাকবেই।

রিপোর্টাস২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪