| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় শহীদ ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া অনুষ্ঠান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৫ ইং | ০৬:৩৯:১৭:পূর্বাহ্ন  |  ২২৩৫৭৪৩ বার পঠিত
কাপাসিয়ায় শহীদ ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া অনুষ্ঠান
ছবির ক্যাপশন: শহীদ ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া অনুষ্ঠান

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং অসুস্থ মুক্তিযোদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দীন খান। প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল হক। মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জয়নাল আবেদীন মন্ডল, ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম, সিরাজ উদ্দিন মাষ্টার, মোজাম্মেল হক, রফিকুল আলম খান, সিরাজ উদ্দিন, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, প্রেসক্লাব সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক আকরাম হোসেন রিপন প্রমুখ। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের শতাধিক সদস্যও এতে অংশ নেন।

দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ১৯৯১ সালে বিএনপির শাসনামলে মুক্তিযোদ্ধাদের জন্য নানা পদক্ষেপ নেয়া হলেও তা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। তৎকালীন বিএনপি নেতা প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ মুক্তিযোদ্ধা ভবন নির্মাণের জন্য ইট ও অর্থের ব্যবস্থা করলেও দায়িত্বশীলদের অবহেলায় তা লুটপাটের শিকার হয়। পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধাদের উন্নয়নে তেমন অগ্রগতি হয়নি বলেও তারা মন্তব্য করেন।

দীর্ঘ সাত বছর পরিত্যক্ত অবস্থায় থাকা মুক্তিযোদ্ধা ভবনটি বর্তমান আহ্বায়ক কমিটির উদ্যোগে সংস্কার করে ব্যবহারযোগ্য করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের সর্বসম্মতিক্রমে ভবনটি উপজেলা ডায়াবেটিস সেন্টারের কাছে ভাড়ার ভিত্তিতে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 উল্লেখ্য,গত (১০ আগস্ট) গাজীপুর জেলা কমান্ড ৭ সদস্যবিশিষ্ট কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক কমিটি গঠন করে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪