| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্চ টু যমুনা কাকরাইল মোড়ে আবারো জড়ো হচ্ছেন জবি শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৩৮৫৩৫৪ বার পঠিত
মার্চ টু যমুনা  কাকরাইল  মোড়ে আবারো জড়ো হচ্ছেন জবি শিক্ষার্থীরা
ছবির ক্যাপশন: কাকরাইল মোড়ে আবারো জড়ো হচ্ছেন জবি শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: ৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেটে বৃদ্ধি এবং সব প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। তবে আবারো কাকরাইল মসজিদের সামনে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা।  


বুধবার  দুপুর ১টার দিকে কাকরাইল মোড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। 


মূলত মৎস্য ভবন থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। কিছু কিছু শিক্ষার্থী কাকরাইল মোড়ে জড়ো হচ্ছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর অবস্থানের মধ্যেও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।


শিক্ষার্থীরা জানান, দাবি নিয়ে যমুনার সামনেও যাওয়া হয়নি, কাকরাইল মোড়েই আমাদের উপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে, আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে। 


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ঘটনাস্থল থেকে জানান, অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। 


‘মার্চ টু যমুনা’ কর্মসূচি নিয়ে যাওয়ার পথে কাকরাইল মোড়ে পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। 


এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা।   


রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪