| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে সিন্ডিকেট গড়ে তুলেছিলে : আব্দুল মালেক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১২, ২০২৫ ইং | ০৮:০৪:৪০:পূর্বাহ্ন  |  ২২২৯৮১৭ বার পঠিত
আওয়ামী সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে সিন্ডিকেট গড়ে তুলেছিলে : আব্দুল মালেক

বগুড়া প্রতিনিধি :  বগুড়া শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার সৎ ব্যবসায়ীদের আটক করে অসাধু ও দলীয় ব্যবসায়ীদের  হাতে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছিলো। 

তারা সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফার লোভে দ্রব্যমুল্যের দাম বৃদ্ধি করতো। সাধারন জনগণ ফ্যাসিস্ট পতনের পর উন্মুক্ত পরিবেশে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে। সিন্ডিকেট না থাকার কারণে দ্রব্যমুল্যের দাম কমে গেছে। 

তিনি শুক্রবার ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন আই বি ডব্লিউ এফ বগুড়া মহানগর শাখার দায়িত্বশীল সমাবেশে একথা বলেন। সংগঠনের সভাপতি মাহফুজুল হকের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি এরশাদুল বারী এরশাদ, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মহারম, সহ সাধারণ সম্পাদক আব্দুল বাসেত, কায়েস,  মাহবুব, শাহেদ, মাহবুব আলম প্রমুখ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪