| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৩৮৪৯৭৯ বার পঠিত
নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
ছবির ক্যাপশন: নার্সিং শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: উচ্চ মাধ্যমিক শ্রেণি পাশের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাগবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা।


বুধবার  দুপুর ২টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।


এর আগে দাবি আদায়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে মহাসমাবেশ শেষে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ শাহবাগ থানার সামনে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড সরিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন।


শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি আদায়ে মানববন্ধন, স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। দাবি না মানায় তারা বাধ্য হয়ে শাহবাগে অবস্থান নিয়েছেন।


রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪