| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাটের নিচে মিলল ৪০ বোতল দেশি মদ, গ্রেপ্তার ১

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ০৫:৫৩:২৮:পূর্বাহ্ন  |  ২৬৪৫৪৬৭ বার পঠিত
খাটের নিচে মিলল ৪০ বোতল দেশি মদ, গ্রেপ্তার ১
ছবির ক্যাপশন: খাটের নিচে মিলল ৪০ বোতল দেশি মদ, গ্রেপ্তার ১

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে পুলিশের অভিযানে দেশি মদসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার রায়নগর ইউনিয়নের নাগরকান্দি গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম রুবেল বাসফোর (৩৭)। তিনি ওই গ্রামের মৃত মনু বাসফোরের ছেলে। পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় রুবেলের বাড়ির খাটের নিচ থেকে ৪০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪