| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈশ্বরদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ০১:৩৭:৪০:পূর্বাহ্ন  |  ২৬৩৫৭৮৮ বার পঠিত
ঈশ্বরদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবির ক্যাপশন: ঈশ্বরদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটে।

নিহতরা হলো- কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাসার তোতা জানান, বুধবার সকালে বাড়ির পেছেনে পুকুর পাড়ে রাবেয়া ও আজিবুল খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাদের না পেয়ে পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের দুজনের মরদেহ পাওয়া যায়।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন মুঠোফোনে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা চলছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪