| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমার নদে স্পিডবোটে কিশোর-তরুণদের অস্ত্রের মহড়া

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ০২:৩১:৫৯:পূর্বাহ্ন  |  ২২১১৮২২ বার পঠিত
কুমার নদে স্পিডবোটে কিশোর-তরুণদের অস্ত্রের মহড়া
ছবির ক্যাপশন: কুমার নদে স্পিডবোটে কিশোর-তরুণদের অস্ত্রের মহড়া

 ভাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে বিশ্বকর্মা পূজার দিন স্পিডবোটে করে দেশীয় অস্ত্রের মহড়া দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ৮ কিশোর-তরুণকে রামদা ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র প্রদর্শন করতে দেখা যায়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালালেও কাউকে আটক করতে বা শনাক্ত করতে পারেনি।

ভিডিওটি বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি স্পিডবোটে থাকা কিশোর-তরুণরা দেশীয় অস্ত্র প্রদর্শন করছে। বুধবার রাত ১০টার দিকে পুলিশের অভিযানের ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। তাতে দেখা যায়, পুলিশ একটি ট্রলারে অভিযান চালায়। সেখানে উচ্চস্বরে গান বাজছিল। পুলিশ উপস্থিত হওয়ার পর তরুণরা ঝাঁপ দিয়ে নদীতে পড়ে সাঁতরে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল অন্তত ২০টি স্পিডবোট এবং অর্ধশত ট্রলার নিয়ে কিশোর-তরুণরা কুমার নদের চার কিলোমিটার অংশে মহড়া দিয়েছে।

ভাঙ্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি জগদীশ মালো জানান, তাদের আয়োজন বন্ধ থাকলেও প্রতিবছরই কিশোর-তরুণরা এমন মহড়া দিয়ে থাকে। তবে স্পিডবোট থেকে অস্ত্র প্রদর্শনের বিষয়টি তার জানা নেই। ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সীও একই কথা বলেন।

স্পিডবোট থেকে অস্ত্র প্রদর্শনের ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, এই ঘটনা শোনার পর পুলিশ কুমার নদে অভিযান চালায়। তবে অস্ত্র প্রদর্শনকারী কাউকে আটক কিংবা শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪