| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ২৩:৫১:০০:অপরাহ্ন  |  ২২০১৪১২ বার পঠিত
মাদারীপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা
ছবির ক্যাপশন: মাদারীপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা

মাদারীপুর প্রতিনিধি :

শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে জাকের পার্টির সাংগঠনিক জনসভা। শনিবার (২০সেপ্টেম্বর) বিকেলে ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সারাদেশে জাকের পার্টির ভিত্তি আরও মজবুত করতে এবং তৃণমূল জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সভায় নবগ্রাম ইউনিয়ন জাকের পার্টির সভাপতি রাজ্জাক ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক ডা. হাবিবুর রহমান। বক্তব্যে তিনি বলেন, জাকের পার্টি সবসময় শান্তি, মানবিক মূল্যবোধ ও উন্নয়নের রাজনীতি করে। তৃণমূল পর্যায়ের মানুষের সমর্থন নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি সদর থানার সভাপতি মিন্টু সিকদার, মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি সুজন শিকদার, ওলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা আজাহার উদ্দিন এবং চিকিৎসক ফ্রন্টের সদস্য ডা. মো. আফজাল হোসেন।

অনুষ্ঠান শেষে একটি বিশাল র‍্যালি বের হয়ে ডাসার নবগ্রাম এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।এ সময় আগামি সংসদ নির্বাচনে গোলাম ফুল মার্কায় শ্লোগানে মুখরিত করা হয়।

পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবগ্রাম ইউনিয়নের সভাপতি লক্ষ্মীকান্ত হাওলাদার।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪