| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপগঞ্জে সিমেন্ট কারখানায় আগুন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ০৩:১০:১২:পূর্বাহ্ন  |  ২১৮৬৬৬২ বার পঠিত
রূপগঞ্জে সিমেন্ট কারখানায় আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকায় অবস্থিত কারখানার কন্ট্রোল রুমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কাঞ্চন ফায়ার সার্ভিস ওয়্যারহাউস ইন্সপেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পাওয়ার পর কাঞ্চন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে।

তিনি আরও জানান, কন্ট্রোল রুমে ডিজেল মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা সম্ভব হয়নি।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪