| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বামীর লিঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ১৫:৫৮:২০:অপরাহ্ন  |  ২৬০৩৮৭৭ বার পঠিত
স্বামীর লিঙ্গ কেটে পালিয়েছে স্ত্রী
ছবির ক্যাপশন: লিঙ্গ হারানো রাজু মিয়া

বগুড়া প্রতিনিধি: দ্বিতীয় বিয়ে করার কারণে স্বামীর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন করে পালিয়েছেন প্রথম স্ত্রী তানজিলা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের বারপুর স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের নাম রাজু মিয়া (৪২)। তিনি বারপুর স্কুলপাড়া এলাকার হাচেন আলীর ছেলে এবং পেশায় একজন গাড়িচালক। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে রাজু দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে তার প্রথম স্ত্রী তানজিলার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।

ঘটনার দিন রাতে রাজু গাড়ি চালিয়ে সকালে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। সকাল ১০টার পর তানজিলা ওড়না দিয়ে রাজুর হাত-পা বেঁধে লিঙ্গ কর্তন করে পালিয়ে যান। পরে বেলা ১১টার দিকে প্রতিবেশীরা টের পেয়ে রাজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত তানজিলা পলাতক রয়েছেন। এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪