| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০২৬ ফুটবল বিশ্বকাপের তিনটি মাসকট প্রকাশ, কোনটার অর্থ কী?

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ০৫:৫৮:১৪:পূর্বাহ্ন  |  ১৭১৯৪২৯ বার পঠিত
২০২৬ ফুটবল বিশ্বকাপের তিনটি মাসকট প্রকাশ, কোনটার অর্থ কী?
ছবির ক্যাপশন: ২০২৬ ফুটবল বিশ্বকাপের তিনটি মাসকট প্রকাশ

রিপোর্টার্স স্পোর্টস ডেস্ক :

২০২৬ ফুটবল বিশ্বকাপের রঙিন মাসকট প্রকাশ করেছে ফিফা। আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। টুর্নামেন্টের আয়োজক তিন দেশের সংস্কৃতিকে প্রতীকীভাবে উপস্থাপন করতে ফিফা তিনটি মাসকট উন্মোচন করেছে ম্যাপল, জায়ু ও ক্লাচ। কানাডার প্রতিনিধিত্ব করছে ম্যাপল। দেশটির জাতীয় পতাকার প্রতীক ম্যাপল পাতা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই চরিত্রকে মাঠে অদম্য প্রহরী গোলরক্ষক হিসেবে উপস্থাপন করা হয়েছে। মাঠের বাইরে ম্যাপল নগর সংস্কৃতি ও গানের ভক্ত।

মেক্সিকোর প্রতিনিধিত্ব করছে জায়ু, যা জঙ্গলের শক্তিশালী প্রাণী জাগুয়ারকে প্রতীক করেছে। মাঠে জায়ু অপ্রতিরোধ্য স্ট্রাইকার হিসেবে চিত্রিত। আর মাঠের বাইরে সে মেক্সিকোর রান্না, নৃত্য ও ঐতিহ্যের প্রতীক।

যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে ক্লাচ, যার প্রতীক ঈগল। মাঠে সে মিডফিল্ডারের মতো দলের মধ্যে বন্ধন তৈরি করে। প্রতীকীভাবে এটি শক্তি ও একত্রে থাকার প্রতিচ্ছবি।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মাসকট তিনটিকে “দুর্দান্ত” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ম্যাপল, জায়ু ও ক্লাচ জয়, শক্তি ও একত্রে থাকার প্রতীক। এগুলো শুধু শিশুদের নয়, পুরো বিশ্বের হৃদয় জয় করবে।

টুর্নামেন্ট শুরুর এখনও প্রায় ৯ মাস বাকি থাকলেও বিশ্বকাপের টিকিট নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। মাসকট তিনটি প্রকাশের মধ্য দিয়ে আয়োজকরা উৎসবমুখর পরিবেশ তৈরির প্রস্তুতি আরও একধাপ এগিয়ে নিল।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪