| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাজিপুরে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বাসে অগ্নিসংযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৫ ইং | ০১:৫৬:০৩:পূর্বাহ্ন  |  ২৫৮৭৩৬১ বার পঠিত
কাজিপুরে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু,  বাসে অগ্নিসংযোগ
ছবির ক্যাপশন: বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, ঘাতক বাসে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় বিক্ষুদ্ধ জনতা ঘাতক আঁখি পরিবহনের যাত্রীবাহী বাসটিতে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মেঘাই-সোনামুখি আঞ্চলিক সড়কের ছালাভরা শ্যামপুরে ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ মো. নুরে আলম বলেন, সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যুতে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয়রা। এসময় তারা ঘাতক বাসটি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪