| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০১, ২০২৫ ইং | ০৬:৪০:০২:পূর্বাহ্ন  |  ২১৬০৪৪৮ বার পঠিত
কাপাসিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি
ছবির ক্যাপশন: দোকান ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে সম্পূর্ন ভস্মীভূত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদরে অবস্থিত বৃহত্তম প্রাচীন ব্যবসা কেন্দ্র কাপাসিয়া বাজারে আজ (১ অক্টোবর) বুধবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি মালামালসহ দোকান ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান আগুনে সম্পূর্ন ভস্মীভূত হয়ে গেছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রাথমিকভাবে প্রায় ১ কোটি  টাকার ক্ষয়-ক্ষতি  হয়েছে বলে ধারনা করা হচ্ছে। 

জানা যায়, সকাল সারে নয়টার দিকে বাজারের গৌতম হার্ডওয়ার এন্ড রংমলো রঙ্গের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে বলে দোকানীদের ধারনা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে বাজারের বিশাল অংশে। প্রায় ৩   ঘণ্টাব্যাপী জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে যায় লিটন ঘোষ, শীতল মন্ডল, তপন চন্দ্র মন্ডল, লিটন কুমার বনিক, শুশান্ত মল্লিক ও স্বপন মন্ডলের হার্ডওয়্যার দোকানসহ অন্তত ১০টি দোকান। অগ্নিকান্ডে অন্তত প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকার একমাত্র অবলম্বন ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে অনেককেই বুক চাপড়িয়ে আহাজারি করতে দেখা গেছে।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪