| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০২, ২০২৫ ইং | ০৮:৫২:২৫:পূর্বাহ্ন  |  ২১৫৪৭৭৮ বার পঠিত
প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ
ছবির ক্যাপশন: প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে প্রতিমা বিসর্জন দেখতে গিয়ে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চাপাইর সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিশু হলো—হিজলতলী এলাকার স্বপনের মেয়ে অঙ্কিতা বিশ্বাস (২ বছর ৬ মাস) এবং একই এলাকার তাপশের ছেলে তন্ময় মনি দাশ (৭)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন উপভোগ করতে অঙ্কিতা ও তন্ময় পরিবারসহ ছোট একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠেছিল। নৌকাটি চাপাইর সেতুর পশ্চিম পাশে পৌঁছালে বড় একটি ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে ছোট নৌকাটি মুহূর্তেই ডুবে যায়। নৌকার যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও ওই দুই শিশু পানিতে তলিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও শিশু দু’জনকে পাওয়া যায়নি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ডুবুরি দল উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। শুক্রবার সকালে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাবে।’

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪