| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা জব্বার মোল্লার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ০১:১৭:১৯:পূর্বাহ্ন  |  ২১৩৯৫৪৩ বার পঠিত
সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা জব্বার মোল্লার মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জব্বার মোল্লা (৬২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট এলাকায়। জানা যায়, জব্বার মোল্লা রিকশাযোগে নিজ বাড়ির পথে ফিরছিলেন। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা রিকশাটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গোয়ালন্দ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এ মৃত্যুকে অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছেন
ফয়সাল আহমেদ 

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪