| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে তাপমাত্রা বৃদ্ধির আভাস, হালকা বৃষ্টির সম্ভাবনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ২১:৪৪:৩২:অপরাহ্ন  |  ২০৪০১৮৬ বার পঠিত
রাজধানীতে তাপমাত্রা বৃদ্ধির আভাস, হালকা বৃষ্টির সম্ভাবনা
ছবির ক্যাপশন: রাজধানীতে তাপমাত্রা বৃদ্ধির আভাস, হালকা বৃষ্টির সম্ভাবনা

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

এদিকে, সোমবার রাতে প্রকাশিত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, দেশের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তবে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪