| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বর্ণের বাজারে রেকর্ড: প্রথমবারের মতো ভরি পেরোল ২ লাখ টাকা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৬, ২০২৫ ইং | ২২:২৯:০৭:অপরাহ্ন  |  ৪৩০৭৬৭৪ বার পঠিত
স্বর্ণের বাজারে রেকর্ড: প্রথমবারের মতো ভরি পেরোল ২ লাখ টাকা
ছবির ক্যাপশন: স্বর্ণের বাজারে রেকর্ড: প্রথমবারের মতো ভরি পেরোল ২ লাখ টাকা

রিপোর্টার্স২৪ ডেস্ক : দেশের স্বর্ণবাজারে ইতিহাস গড়েছে নতুন মূল্য। প্রথমবারের মতো ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৬ অক্টোবর) রাতে এই মূল্য ঘোষণা করে, যা মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন দামে ভরিপ্রতি ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা।

নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৭২৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা। 

বাজুস জানিয়েছে, এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৩ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে। এর আগে গত শনিবার (৪ অক্টোবর) স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ভরি প্রতি ২ হাজার ১৯২ টাকা, তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪