| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে নতুন দুই টিভি চ্যানেলের অনুমোদন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ০৩:২০:১৯:পূর্বাহ্ন  |  ২০৪০৫৩৮ বার পঠিত
‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামে নতুন দুই টিভি চ্যানেলের অনুমোদন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’ নামের নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার । মঙ্গলবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, নেক্সট টিভির ব্যবস্থাপনা পরিচালক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. আরিফুর রহমান তুহিন।এটি ‘৩৬ মিডিয়া লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত। প্রতিষ্ঠানের ঠিকানা পুরান ঢাকার গেন্ডারিয়ার করাতিটোলা লেনে। এর অনুমোদন দেওয়া হয় গত ২৪ জুন। অন্যদিকে, আরিফুর রহমান নামের আরেকজন উদ্যোক্তার মালিকানায় ‘লাইভ টিভি’ অনুমোদন পেয়েছে গত ১৪ জুলাই।

প্রতিষ্ঠানটির ঠিকানা গুলশান-১ এর ১৪৩ নম্বর সড়কে। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য ছিলেন, তবে এনসিপিতে যোগ দেননি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, দুই প্রতিষ্ঠানকেই শর্তসাপেক্ষে সম্প্রচারের অনুমোদন দেওয়া হয়েছে। লাইসেন্স প্রাপ্তির পর প্রাথমিক কাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা এবং সম্প্রচার নীতিমালা অনুযায়ী পূর্ণাঙ্গ সম্প্রচারের প্রস্তুতি নিতে হবে তাদের।

রিপোর্টার্স ২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪