| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ২৩:৪৪:৩৭:অপরাহ্ন  |  ২০৩৮৫৩৭ বার পঠিত
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে দিনব্যাপী চালানো পুলিশের বিশেষ অভিযানে অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— খুশি ওরফে খুকি (৩০), অমিত (২৫), সাগর (৩০), ইসমাইল হোসেন মালেক (৪০), মোহাম্মদ আলী (৩২), আওয়াল ব্যাপারী (৪২), মিশাল (১৮), ফয়সাল (১৮), রায়হান (২২), ইমরান (২৬), মামুন (২৫), রাব্বি (২৫), নাইম মোল্লা (২৩) ও মঞ্জিল শরীফ অপু (২৩)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (৭ অক্টোবর) এ তথ্য জানান ।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিও রয়েছে। অভিযানকালে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা এবং ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪