| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের ঘটনায় ফরমাল চার্জ দাখিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৭, ২০২৫ ইং | ২৩:৫৯:১১:অপরাহ্ন  |  ২০৩৮৫৬৯ বার পঠিত
প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের ঘটনায় ফরমাল চার্জ দাখিল
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে  দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই চার্জ দাখিল করা হয়। এর একটিতে শেখ হাসিনাসহ ১৭ জন এবং অপরটিতে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

আজ বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ গুমের অভিযোগে ২টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে ১টিসহ মোট ৩টি ফরমাল চার্জ দাখিল হয়েছে বলে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান।

ফরমাল চার্জগুলো হলো:১. গুমের (টিএফআই) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।২. গুমের (জেআইসি) ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ।৩. জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ।

এর আগে ৬ অক্টোবর চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, ‘এ সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না।’

তদন্ত শেষ হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, 'গুমের মামলা তো অনেক। সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এটা যেহেতু জটিল (কমপ্লেক্স) মামলা, সে জন্য খুব খুঁটিনাটি বিষয় চেক করছি। তদন্তের রিপোর্ট এই সপ্তাহে পেয়ে যাবেন।'

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪