| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ০২:১২:১২:পূর্বাহ্ন  |  ২০০৪২৬৬ বার পঠিত
স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার তামিম হোসেন

জীবননগর(চুয়াডাঙ্গা)প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তামিম হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিজ্ঞ জেলা আদালতে সোপর্দ করা হয়। এর আগে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বুধবার (৮ অক্টোবর) জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া অভিযুক্ত তামিম হোসেন একই উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের মামুন ঘেনার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বাড়ির সামনেই অভিযুক্ত তামিমের নানার বাড়ি। সেখানেই থেকে তামিম কৌশলে মেয়েটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। গত বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে ছাত্রীটি প্রকৃতির ডাকে বাইরে গেলে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা তামিম তাকে ধরে নিজের নানার বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যরা মেয়েকে খুঁজতে গিয়ে কান্নার শব্দ শুনে তামিমের ঘর থেকে তাকে উদ্ধার করে। পরবর্তীতে (৩ অক্টোবর) মেয়েটির পিতা বাদী হয়ে অভিযুক্ত তামিমের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দ্বায়ের করে। মামলার পর থেকে পলাতক ছিল তামিম। জীবননগর থানার পুলিশের সদস্যরা তথ্য প্রযুক্তির সাহায্যে গতকাল বুধবার রাতে জীবননগর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, মেয়েটির পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর অভিযুক্ত তামিম পলাতক ছিলেন। পরবর্তীতে আমরা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করি। আজ বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪