| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ১৪:৪৪:৫৩:অপরাহ্ন  |  ২০২৮৭০৪ বার পঠিত
আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ
ছবির ক্যাপশন: আগারগাঁওয়ের ভাইরাল ‘কেক পট্টি’ বন্ধের নির্দেশ

রিপোর্টার্স২৪ ডেস্ক  : রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের আশপাশে কোনো কেক বিক্রেতা বা অস্থায়ী দোকান বসতে পারবে না বলে জানিয়েছে পুলিশ। ট্রাফিক বিশৃঙ্খলার কারণে শুক্রবার (১০ অক্টোবর) থেকে তাদের না বসার এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এই বিষয়ে ডিএমপির শেরে বাংলা নগর থানা পুলিশ জানায়, আইডিবি ভবন ও নির্বাচন কমিশন ভবনের আশপাশ এলাকায় রাস্তার মাঝে ভাসমান দোকানে একদম ভরে গিয়েছে। এখান দিয়ে কোনো গাড়ি যেমন ঠিকভাবে চলাচল করতে পারত না, তেমনি মানুষের যাতায়াত করতেও কষ্ট হচ্ছিল

পরে অনেকে এই নিয়ে পুলিশকে অভিযোগ জানায় এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও ফোন করে এ বিষয়ে অভিযোগ জানায়। এ পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, এখানে কেক পট্টি আছে কি না, তা আমরা জানি না। আমরা জানি–নির্বাচন কমিশনসহ এ এলাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস রয়েছে।

আর এসব অফিসে যাওয়ার রাস্তায় এসব দোকানপাট অবৈধভাবে বসেছে। যার ফলে যাতায়াতে প্রচুর সমস্যা হয় এবং সবসময় রাস্তায় যানজট লেগে থাকে।

তিনি বলেন, এ নিয়ে জনগণের অনেক ক্ষোভ আছে এবং আমাদের কাছে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ আমরা সেখানে গিয়ে এসব দোকানদারদের বলে দিয়েছি এবং তাদের সরে যাওয়ার ব্যবস্থা নিয়েছি।

এখানে কোনো দোকানপাট বসানো যাবে না।

তিনি আরো বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমসহ আমাদের কাছে এ বিষয়ে সাধারণ জনগণের অনেক অভিযোগ এসেছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে জনগণই আমাদের অভিযোগ জানাচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে। আবার তারাই ওখানে বসে গিয়ে খাবার খাচ্ছে, মোটরসাইকেল রেখে পার্কিং বানিয়ে ফেলছে।

এসব অবৈধ দোকান পাট যেন রাস্তায় না থাকে, এর জন্য তো জনগণকে আমাদের সহযোগিতা করতে হবে। তারা যদি অভিযোগ করে আবার তারাই গিয়ে যদি এসব দোকানপাটে খাওয়া দাওয়া করে, তাহলে কীভাবে হবে?

রিপোর্টার্স২৪/সোহাগ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪