| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদা না দেওয়ায় ছিনতাইয়ের অভিযোগ খামারির

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৪:৪৩:০৫:পূর্বাহ্ন  |  ২১২১৫০৩ বার পঠিত
চাঁদা না দেওয়ায় ছিনতাইয়ের অভিযোগ খামারির
ছবির ক্যাপশন: খামারি লোকমান আলী

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে চাঁদা না দেওয়ায় খামারি লোকমান আলীর (৪৫) কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বৃহস্পতিবার (৯ অক্টোবর) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পালরা এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী লোকমান আলী সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের ফজর আলীর ছেলে। অভিযুক্তরা হলেন- সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের পশ্চিম রাথুরা গ্রামের মোগর আলীর ছেলে শান্ত (৩৮), বেতিলা এলাকার রিপন মিয়ার ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী কামরুল (২২), মুকিমপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ও নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক রাফি (২৪) এবং পশ্চিম রাথুরা গ্রামের আলী হোসেনের ছেলে ও মানিকগঞ্জ সদর থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মামুন (৩০)।

অভিযোগে বলা হয়েছে, খামারে গরু বিক্রির খবর পেয়ে পরিকল্পিতভাবে শান্ত ও তার সহযোগীরা সেখানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে লোকমান আলীর গলায় ছুরি ঠেকিয়ে গরু বিক্রির ৩ লাখ ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে বাকি টাকা তিন দিনের মধ্যে দেওয়ার জন্য হুমকি দিয়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায় তারা।

এরপর চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে খামারি লোকমান আলী থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। তিনি বলেন, ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার ভয়ে আছি। বাকি টাকার জন্য আমার উপর হামলা হতে পারে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও আমার ছিনতাই হওয়া টাকা উদ্ধারের দাবি জানাই।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪