রিপোর্টার্স২৪ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। রোববার (১২ অক্টোবর) তাকে এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তিনি চুক্তিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব থাকা
মো.মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি