| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় ফেসবুক পেজে সাইবার হামলা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১২, ২০২৫ ইং | ০৩:১৯:৩৭:পূর্বাহ্ন  |  ২০২১৩৪০ বার পঠিত
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় ফেসবুক পেজে সাইবার হামলা

রিপোর্টার্স২৪ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচার চলাকালে সংশ্লিষ্ট ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

রবিবার (১২ অক্টোবর) দুপুরে তিনি এ তথ্য জানান। সাইবার হামলার পর পেজটি দ্রুত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

এদিক শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলমান রয়েছে। সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হয়।

এরপর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিজেদের যুক্তি তুলে ধরবেন। সবশেষে প্রসিকিউশন যুক্তি খণ্ডন করেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪