| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এফএও’র সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৬:৩৫:১৮:পূর্বাহ্ন  |  ২০১৭৯৬১ বার পঠিত
এফএও’র সদর দপ্তরে প্রধান উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা

ডিপ্লোম্যাটিক রিপোর্টার : ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদরদপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টা এফএও সদর দপ্তরে পৌঁছালে সংস্থাটির মহাপরিচালক ড. কু ডংইউর প্রধান ফটকে এসে ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান।

ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোমের সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) এ বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, রোমে আজকের কর্মসূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস মূল বক্তব্য দেওয়ার পর গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করবেন।

বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরির সঙ্গে বিকেল ৪টা ৩০ মিনিটে এবং জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে বিকেল ৫টা ১৫ মিনিটে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

সূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এফএও মহাপরিচালক ড. কু দোংইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪