| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রশংসনীয় কাজের পদক পাচ্ছেন পুলিশের ৬ জন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৭:২০:৩৫:পূর্বাহ্ন  |  ২০১৭৮৬৩ বার পঠিত
প্রশংসনীয় কাজের পদক পাচ্ছেন পুলিশের ৬ জন

সিনিয়র রিপোর্টার : সারা দেশে পুলিশের অপারেশনাল কার্যক্রমে সাহসিকতাপূর্ণ, পেশাদারি ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ক্যাটাগরিতে ছয়জনকে মনোনীত করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

পদকের জন্য মনোনীতদের মধ্যে বিপিএম পদক পাচ্ছেন এএসআই (নিরস্ত্র) আতিক হাসান। আর পিপিএম পদক পাচ্ছেন পাঁচ জন । তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার এনায়েত কবীর সোয়েব, কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার এসআই (নিরস্ত্র) এমদাদুল হক, মুন্সীগঞ্জ সদর থানার হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই (নিরস্ত্র) এমদাদুল হক, গাজীপুর হাইওয়ে পুলিশের কনস্টেবল আমিনুর রহমান খান ও ডিএমপির কনস্টেবল সুজন আলী।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪