| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তায় রেড নোটিশ জারির প্রক্রিয়া চলমান’

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০৩:১৯:৫২:পূর্বাহ্ন  |  ২০১২৯৫৫ বার পঠিত
‘হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তায় রেড নোটিশ জারির প্রক্রিয়া চলমান’

রিপোর্টার্স২৪ ডেস্ক : শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলমান। অবিলম্বে সংশ্লিষ্ট কাজ শেষ করে অভিযুক্ত সবাইকে দ্রুত দেশে আনতে সক্ষম হবে বলে জানিয়েছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদকে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‍্যাক) সদস্যদের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগের শাসনামলে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বস্বান্ত করার চেষ্টা করেছিলেন। এসব দুর্নীতির তদন্ত দুদক নির্ভয়ে ও ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি দুর্নীতি প্রতিরোধের জন্য দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার আহ্বানও জানান।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪